কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১১ AM

পটভুমি

কন্টেন্ট: পাতা

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ রাজশাহীতে অবস্থিত একটি প্রাচীন সরকারি বহুমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ সালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উদ্দেশ্যে রাজশাহীর সপুরায় ১৫ একর জমির উপর ১৮ লক্ষ টাকা ব্যয়ে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। জনাব বদরুল হুদা প্রথম অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে থাকে।

১৯৬৩ সালে তৎকালীন সরকারের আদেশে এই ইন্সটিটিউটের কাজ শুরু হয়। তখন ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এই দুটি প্রযুক্তিতে শিক্ষা দেওয়া হত। পরবর্তীকালে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারের সাথে সাথে পর্যায়ক্রমে সিভিল, পাওয়ার, ইলেকট্রনিক্স ও কম্পিউটার প্রযুক্তি চালু করা হয়। বর্তমান বিশ্বের প্রযুক্তিগত ক্রমবিকাশ ও উন্নয়নের সাথে তাল মিলিয়ে মেকাট্রনিক্স ও ইলেকট্রোমেডিক্যাল প্রযুক্তিসহ এখানে মোট ৮টি বিভাগ রয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। কারিগরি শিক্ষার পাশাপাশি প্রত্যেক প্রযুক্তির ছাত্র-ছাত্রীদের আবশ্যিকভাবে বিকাশের জন্য বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, সমাজ বিজ্ঞান বিষয়ে পাঠদানের জন্য একটি অকারিগরি (NonTech) শিক্ষা বিভাগ রয়েছে। ছাত্র-ছাত্রীদের সকালে ও দুপুরে দুই শিফটে পাঠদান করা হয়।

বাংলদেশের প্রখ্যাত আউলিয়া হযরত শাহ মখদুম (রহঃ) এর স্মৃতি বিজরিত পূণ্য ভুমি পদ্মা বিধৌত শিক্ষা নগরী, সিল্ক ও আমের জন্য প্রসিদ্ধ রাজশাহী শহরের কেন্দ্র হতে প্রায় ২ কি.মি. উত্তরে এবং রাজশাহী রেল স্টেশন হতে প্রায় ১ কি.মি. উত্তর পশ্চিমে রাজশাহী বিমান বন্দর সড়কের পাশে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন মনোরম পরিবেশে ও শোভনীয় দালান কোঠায় সজ্জিত ১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট।

প্রতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে অনলাইন ভর্তি আবেদন গ্রহণ করে। আবেদনকারীদের নির্ধারিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম, পছন্দক্রম এবং সংরক্ষিত কোটার ভিত্তিতে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও প্রযুক্তি বিভাগে আসন বরাদ্দ প্রদান করা হয়।

এছাড়াও আসন ফাঁকা থাকা সাপেক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সরাসরি তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারে।

বিভাগ সমূহ:

যন্ত্র প্রকৌশল বিভাগ
ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ
কম্পিউটার প্রকৌশল বিভাগ
পুরকৌশল (সিভিল) বিভাগ
তড়িৎ প্রকৌশল বিভাগ
যন্ত্র প্রকৌশল বিভাগ
শক্তি প্রকৌশল বিভাগ
মেকাট্রনিক্স প্রকৌশল বিভাগ
ইলেক্ট্রোমেডিকেল প্রকৌশল বিভাগ

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন